ফেনীর দাগনভূঞা উপজেলার পূর্বচন্দ্রপুর মডেল ইউনিয়নের গজারিয়া ফুলকলি মডেল কিন্ডারগার্টেনে ভাংচুর করেছে দূর্বৃত্তরা।বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। এর আগে মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে অজ্ঞাতনামা ওই চক্রের সদস্যরা পরিকল্পিতভাবে বিদ্যালয়টির অফিস কক্ষের জানালার সব গ্লাস ভাংচুর করে।